হিউম্যান ফার্স্ট মুভমেন্টের সাংস্কৃতিক ক্যাম্পেইন “চলো ভালোবাসা ছড়াই” এর শুভযাত্রাটা হয়েছে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সদরপুরে। অসাম্প্রদায়িক, প্রগতিশীল চেতনার বিকাশে সাংস্কৃতিক আন্দোলনের অপরিহার্যতা ও দায়বদ্ধতা থেকে এই ক্যাম্পেইন। সংস্কৃতি সমৃদ্ধ এই অঞ্চলের ধামাইল গানে মুখর ছিল আমাদের এই ভালোবাসা ছড়ানোর প্রয়াস। নাটক, নাচ, বাউল গান এবং আলোচনা প্রাণবন্ত করেছে অনুষ্ঠান।

বাল্যবিবাহ বন্ধের বার্তা নিয়ে আলোর মঞ্চ নাট্যদলের পরিবেশনা ছিল ‘ময়নার জীবনকাহিনী। দেশমাতৃকার প্র‍তি নিবেদনে ধামাইল দলের পরিবেশনা ছিল ‘বন্দনা’। শাহ আব্দুল করিমের গান কণ্ঠে ধারণ করে মানুষের ভেদাভেদ ভুলে সম্প্রীতির আহবান জানিয়েছেন বাউলশিল্পী লালশাহ। ছোট্টবন্ধু প্রিয়ন্তির ছড়াপাঠ যুক্ত করেছে বাড়তি আনন্দ।

হিউম্যান ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক হামিদ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের প্রখ্যাত সংস্কৃতিজন, উদীচী শান্তিগঞ্জ উপজেলার সভাপতি শ্যামল দেব, সংগঠক জয়ন্ত দেবনাথ, হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর সুনামগঞ্জ সমন্বয়ক কেবি প্রদীপ দাশ, সদস্য শহিদুল ইসলাম রিদোয়ান, দেবাশীষ দাস এবং এলাকাবাসী।