হিন্দুরা রাষ্ট্রীয় নাগরিক অধিকার লাভের ক্ষেত্রে মুসলমানের থেকে কোন অংশে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে বলে আপনার মনে হয়??
* হিন্দু নাগরিক হিসেবে কি তাদের ট্যাক্স মওকুফ করে দেওয়া হয়েছে? নাকি তারা এখনো আপনাদের সমপরিমাণ ট্যাক্স রাষ্ট্রকে প্রদান করে যাচ্ছে!!!
* হিন্দু ছাত্র ছাত্রীরা কি শিক্ষা ক্ষেত্রে আপনার থেকে কম খরচে লেখাপড়ার সুযোগ পাচ্ছে?? বিশেষ কোনো ডিস্কাউন্ট তাদেরকে দেওয়া হচ্ছে কি??
* হিন্দুদের জন্য আলাদাভাবে কোনো ভাতার ব্যবস্থা আছে? যেখানে হিন্দু নাগরিক হলেই সে একটি ভাতার আওতায় থাকছে,, যা আপনি মুসলমান হিসেবে পাচ্ছেন না!!!
* চাকরীর ক্ষেত্রে হিন্দুদের বিশেষ কোনো কোটা আছে কি? সর্বোচ্চ যোগ্যতা না থাকলেও হিন্দুদের হাতে চাকরী তুলে দেওয়া হচ্ছে, বড় পোস্টে হিন্দু শিক্ষার্থীরা লেখাপড়া না করেই এবং চাকরীর বাজারে লড়াই না করেই উত্তীর্ণ হয়েছে এমন নজির কি আপনি দেখেছেন!!!?? উচ্চপদস্থ হিন্দু কর্মীরা যে চাকরী পেয়েছে তাতেকি তাদের যোগ্যতা মোটেও ছিলো না? চাকরী তাদের হাতের মোয়া!!!
* খাদ্যের বাজারে কি হিন্দু বলে ২ পয়সা ডিস্কাউন্ট দিয়ে খাবার কিনে নিচ্ছে হিন্দুরা???
* সরকার কি সকল হিন্দুকে বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে?? নাকি আপনি যেভাবে নিজের বাসস্থানের ব্যবস্থা করছেন ঠিক সেভাবেই হিন্দুরাও করছে!!
* রাষ্ট্রের প্রতি আপনি যে দায়িত্ব পালন করছেন,, নাগরিক হিসেবে কি হিন্দুরা ঠিক সেসব দায়িত্ব পালন না করেও পার পেয়ে যাচ্ছে??
এবার আসুন ধর্মীয় উৎসব পালনের প্রসঙ্গে,,,
* সবার প্রথমেই যেটি আসছে তা হলো ঈদে ৩ দিন করে ছুটি থাকলেও দুর্গাপূজার মতো হিন্দুদের সব থেকে বড় ধর্মীয় উৎসবে ছুটি মাত্র একদিন,, আবার কখনো নেই বললেই চলে, যেমন এবছরের বিজয়া শুক্রবারে থাকায় হিন্দু নাগরিকরা পূজা হিসেবে আলাদা কোনো ছুটিই পায় নি। এ ক্ষেত্রে কোন বিশেষ সুযোগ সুবিধাটা আপনার কাছে যথেষ্ট মনে হলো???
* অনেক অনেক সময় থাকা সত্ত্বেও ঠিক পূজার সময় শিক্ষার্থীদের পরীক্ষার দিন নির্ধারণ করা হয়, গুরুত্বপূর্ণ চাকরীর পরীক্ষার ক্ষেত্রেও হয় একই ঘটনা। আপনার জীবদ্দশায় কোনো ঈদের দিনে পরীক্ষা দিয়েছিলেন? সেক্ষেত্রে হিন্দুদের বিশেষ সুযোগটা কী?
* এবার শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব পালনের বিষয়ে আর নতুন করে কোন বিশেষ সুবিধার কথাটা বলবো বলুন? আপনি নাগরিক হিসেবে সারা বছর প্রতি শুক্রবারে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করতে পারবেন, রোজার মাসে প্রতিদিন রাত ৩ টায় মসজিদ থেকে মাইক বাজিয়ে সেহেরির আহ্বান করতে পারবেন এবং বাকি সব ধর্মীয় উৎসব পালন করতে পারবেন,, কিন্তু হিন্দুদের বিশেষ সুবিধার ঠ্যালায় সারা বছর ধরে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনার পাশাপাশি এবারের এতবড় সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটানো হলো। এখানে আপনি বিশেষ কোন সুযোগের উদাহরণ টানছেন হিন্দুদের ক্ষেত্রে? একবার বলুন, প্লিজ বলুন।
অন্য দেশে সংখ্যালঘুরা সাম্প্রদায়িকতার স্বীকার হচ্ছে আর এদেশে হিন্দুরা সারাবছর খুব সুখে আছে,, এই ঘটনাগুলো আসলে আপনার কাছে তেমন কিছুই না,,, তাই আপনি আজ গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলছেন, এত সুযোগ সুবিধাই যথেষ্ট। আপনার কাছে যেগুলো আপনার নাগরিক অধিকার, হিন্দু নাগরিকের ক্ষেত্রে ঠিক সেই অধিকারগুলোই “বিশেষ সুযোগ” হয়ে যায় কেন?? আপনি আজ জবাব দিন, না হয় লজ্জিত হোন,,,
লেখক: অনূসুয়া চৌধুরী মৌ













