আবার পোড়াবে? সাথে এনেছো দাহ্য উপাদান,
পরোয়া করি না জেনো আমরা তো পুরাণের পাখি-
নিজেরা দগ্ধ হয়ে জন্ম দেই আরেক নতুন জীবন।
ভুলিনি দগ্ধ শিশু, ভুলিনি শীতের রাতে ভৈরব নদ
যেমন ভুলিনি যুদ্ধ-প্রতিরোধে দিতে অকাতরে প্রাণ।
কতোটা পোড়াবে তুমি, পারো কি পোড়াতে খুব বেশি?
পারেনা সেই সত্যি-একাত্তরের পোড়ামাটি সাক্ষী তার।
মনে রেখ অন্ধকার-তুমি যত দাহ্য নিয়ে পথে নেমেছো-
তারচেয়ে অনেক বেশি আগুন আমাদেরও দেখা আছে
ইতিহাস সাক্ষী-অন্ধকার হারে মিলিত আলোর কাছে।
লেখকঃ
Anjan Roy












