হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর দেশজুড়ে ভার্চুয়াল সম্প্রীতি সমাবেশ এর দ্বিতীয় আয়োজন সম্প্রীতির সমাবেশ চট্টগ্রাম জেলা অনুষ্ঠিত হবে।
আগামীকাল রবিবার সম্প্রীতির সমাবেশ এর উদ্বোধন হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৯ টায় এবং চলবে রাত ১১:৩০ পর্যন্ত।
অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং বর্তমান প্রেক্ষাপট প্রতিপাদ্যে আগামীকাল সংগঠন এর ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।
Humane First Movement এর পরিচালক অজন্তা দেব রায়ের সভাপতিত্বে এই সম্প্রীতির সমাবেশে যোগ দেবেন চট্টগ্রামের বিশিষ্টজন, সাংবাদিক, আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী, সংস্কৃতি কর্মী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন এর সদস্য।
ভার্চুয়াল সম্প্রীতি সমাবেশ চট্টগ্রাম সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম ক্যাম্পেইন কো-অর্ডিনেটর অধ্যাপক গোফরান উদ্দিন টিটু।













