মনুষ্যত্বের পাঠ শুরু হোক ঘর থেকেই। একমাত্র মানবিক বাংলাদেশ গঠনই উগ্রপন্থী আদর্শ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারে। আর এজন্যই আমাদের সকলের উচিত আমাদের সন্তানদের ভালো, মানবিক মানুষ হবার শিক্ষা দেয়া। করোনা কালীন সময়ে ঘরবন্দী রয়েছিল আমাদের সন্তানেরা। সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে তাদেরকে একটু ভালো সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখার প্রচেষ্টাতেই Humane First Movement আয়োজন করে “তুলির আচঁড়ে ফুটে উঠুক মানবতা” #BeHumaneFirst শীর্ষক শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় ছিলো তিনটি ক্যাটাগরি। আমার চোখে ভালো মানুষ (বয়স – ৬ বছর পর্যন্ত), আমার চোখে মানবিকতা (বয়স ৭-১২ বছর পর্যন্ত) এবং আমার চোখে সম্প্রীতির বাংলাদেশ (বয়স ১৩-১৮ বছর পর্যন্ত)। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঘোষনা করা হয়েছে বিজয়ীদের নাম।

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে।

আমার চোখে ভালো মানুষ (বয়স – ৬ বছর পর্যন্ত) প্রথম- আহিল বিন পারভেজ, সিলেট। দ্বিতীয় – ফারিসা সাফওয়ানা, সিলেট। তৃতীয়- স্ফিয়াহ হক, আখালিয়া।

আমার চোখে মানবিকতা (বয়স ৭-১২ বছর পর্যন্ত) প্রথম – আহমেদ ফাইয়াজ, সিলেট। দ্বিতীয় – ত্রিদিব বিপ্র মালাকার, সিলেট। তৃতীয়- শাহরিয়ার সানি, সিলেট।

আমার চোখে সম্প্রীতির বাংলাদেশ (বয়স ১৩-১৮ বছর পর্যন্ত) প্রথম- সামিরা আজাদ অজন্তা, বগুড়া। দ্বিতীয়- উর্মী আকতার সাথী, সিলেট। তৃতীয়- আকাশ সরকার, সুনামগঞ্জ।

পুরষ্কার এবং প্রদর্শন: -বাছাইকৃত সেরা ছবিগুলো Humane First Movement এর পেইজ এ প্রচার করা হবে। সেইসাথে প্রতি বিভাগে সেরা ছবির জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার এবং প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য রয়েছে Be Humane First সার্টিফিকেট।