Humane First Movement কে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছিলেন যে মানুষটি তিনি আর নেই। বিনম্র শ্রদ্ধা আমাদের শুভেচ্ছাদূত আব্দুল গাফফার চৌধুরী।
একজন আব্দুল গাফফার চৌধুরী যিনি দেশের কল্যাণে আজীবন কাজ করে গিয়েছেন। যিনি আমাদের আলোকিত করেছেন, মুক্তির পথ দেখিয়েছেন এবং উজ্জীবিত করেছেন বারংবার। সূদুরে থেকে ও প্রিয় স্বদেশের জন্য উদ্বিগ্ন থেকেছেন, লিখে গিয়েছেন প্রতিনিয়ত দেশের জন্যে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই চারটি স্তম্ভকে যিনি মনে প্রাণে লালন করেছেন এবং তার প্রতিটি লেখায় বা কথায় ফুটে উঠেছে অসাম্প্রদায়ীক বাংলাদেশের প্রতিচ্ছবি।
Humane First Movement এর Good Will Ambassador এর প্রয়াণে আমরা স্তব্ধ। মহান এই মানুষটিকে অনন্ত শ্রদ্ধায় স্মরণ রাখবো আমরা।













