দেশজুড়ে সংঘটিত হওয়া বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে Humane First Movement শুরু করতে যাচ্ছে দেশজুড়ে ভার্চুয়াল সম্প্রীতি সমাবেশ।
তারই প্রতিপাদ্যে আজ সংগঠন এর ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে সম্প্রীতি সমাবেশ এর প্রথম আয়োজন “সম্প্রীতির বাংলাদেশ সিলেট জেলা”।
অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা এবং চলবে রাত ১১ টা পর্যন্ত।
এই সম্প্রীতির সমাবেশে যোগ দেবেন সিলেটের বিশিষ্টজন, সাংবাদিক, অাবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী, সংস্কৃতি কর্মী, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন এর সদস্য।
Humane First Movement এর পরিচালক অজন্তা দেব রায় ভার্চুয়াল সম্প্রীতি সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।













