সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে আসা মানবতাবাদী সামাজিক সংগঠন হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর ৫ম বর্ষপূর্তি পালিত হয়েছে।

১১ ই মার্চ শুক্রবার অমর একুশে বইমেলা ২০২২ এর লেখক আড্ডা প্রাঙ্গণে সন্ধ্যা ৭ টায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অধ্যাপক গোফরান উদ্দিন টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী মন্দিরা বিশ্বাস, সংগীতশিল্পী ইকরা বিনতে বিল্লাহ, কবি সায়েম উদ্দীন, স্বেচ্ছাসেবী সমন্বয়ক মিলন দত্ত, স্বেচ্ছাসেবী সমন্বয়ক মোঃ হামিদ উদ্দিন, নির্বাহী সদস্য রুপন বর্মণ, শংকর দাশ, সুমী, মিথিলা, মৃন্ময়ী প্রমুখ।

এদিকে রাত দশটায় হিউম্যান ফার্স্ট মুভমেন্টের সদস্যদের নিয়ে আয়োজন করা হয় এক বিশেষ আনন্দ আড্ডার যেটি লাইভ করা হয় একসাথে হিউম্যান ফার্স্ট মুভমেন্টের অফিশিয়াল পেজ এবং মিডিয়া পার্টনার অক্ষর টিভির ফেসবুক পেজ থেকে।
মোঃ হামিদ উদ্দীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী সুমন্ত গুপ্ত, আমেরীকা প্রবাসী গোলাম কিবরীয়া, চট্টগ্রামের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর মিলন দত্ত, কবি সোমা মূৎসুদ্দী, সিলেট থেকে প্রজেক্ট কো-অর্ডিনেটর কেবি প্রদীপ দাস, চিকিৎসক মোঃ কবির উদ্দীন এবং হিউম্যান ফার্স্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা এবং পরিচালক অজন্তা দেব রয়।

আড্ডায় সদস্যদের অনুভূতি, প্রত্যাশা, প্রাপ্তির কথা যেমন ছিলো, আবার সোমা মূৎসুদ্দী, সুমন্ত গুপ্ত আর হামিদ উদ্দীনের প্রাণবন্ত আবৃত্তিও ছিলো এবং পাশাপাশি ছিলো সংগঠন এবং বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে অজন্তা দেব রয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।













