মানবিকতার আন্দোলনের মঞ্চ Humane First Movement এর অগ্রযাত্রার প্রধান সৈনিক, প্রতিষ্ঠাতা এবং পরিচালক অজন্তা দেব রায়, যিনি সকলেরই অজন্তা দিদি হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে Humane First Movement আজ জাতীয় আন্দোলনের একটি। অদম্য প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন Humane First Movement।

Humane First Movement এই পরিবারকে এমন একটি প্লাটফর্ম হিসেবে তৈরি করেছেন যেখানে নেই কোন বৈষম্য, নেই ধর্মের ভেদাভেদ। যেখানে সবাই সবাইকে মানুষ হিসেবেই বড় করে দেখবে। সব মানুষ সবার জন্যেই কাজ করবে। যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আস্তিক -নাস্তিক সবাই হবে একটি পরিবার। আর সেই পরিবার ই সুন্দর আগামী গড়ে তুলবে।

মুক্তিযুদ্ধের স্বপক্ষে, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ চেতনায় নিজেকে উজ্জীবিত করে অনুপ্রেরণা যোগাচ্ছেন নতুন প্রজন্মকে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একজন মানুষ। যিনি ব্রিটেনের মাটিতে মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলেছিলেন।

সহস্র বর্ষীয়ান হোক জন্মদিন
শুভ জন্মদিন অজন্তা দিদি।