বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনকে ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর বন্যা পূনর্বাসন উদ্যোগ এর দ্বিতীয় ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে। ২২শে জানুয়ারি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মামদপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী বিনয় দেব এর কাছে নবনির্মিত ঘর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

উপস্থিত ছিলেন পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ সদস্য আজির উদ্দীন, চট্টগ্রাম টিমের হামিদ উদ্দিন, সুনামগঞ্জ টিমের সদস্য শ্যামল দেব, মইন উদ্দিন, বাউলশিল্পী লাল শাহ, জয়ন্ত দেবনাথ, আব্দুল আহাদ, কেবি প্রদীপ দাশ, শহিদুল ইসলাম রিদোয়ান, দেবাশীষ দাশ, ফরিদ প্রমুখ। উপস্থিত সবাইকে ও বাস্তবায়ন সংশ্লিষ্ট সকলকে Humane First Movement পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ইতিমধ্যেই এর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত উপকার ভোগীদের একজন সিলেট জেলার গোয়াইনঘাটের লেংগুড়া গ্রামের হাফিজ ইব্রাহিমকে ঘর তৈরি ও হস্তান্তর সম্পন্ন হয়েছিল। পরবর্তী ঘর নির্মাণ হবে শাল্লার হত দরিদ্র নান্টু দাশের জন্য।













