”একমাত্র মানবিক বাংলাদেশ ই আমাদের ভবিষ্যৎ বাঁচাতে পারে” এই স্লোগানকে সামনে রেখে নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পেইন “মানবিকতার পাঠশালা”। সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষে মানুষে সহিষ্ণুতা, ধর্ম-বর্ণ-লিঙ্গ-শ্রেণী বৈষম্য প্রতিরোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এসব বিষয় নিয়েই এই সেশন।

এই ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের হোয়াইট বার্ড একাডেমির শতাধিক এর বেশি শিক্ষার্থীদের নিয়ে। মানবিকতার পাঠশালায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আহমেদ আল কবির চৌধুরী, কেবি প্রদীপ দাশ, হামিদ উদ্দিন। উপস্থিত ছিলেন হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট সুনামগঞ্জের সদস্য, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকবৃন্দ।