অল্প কিছুদিনের মধ্যেই আসছে আমাদের প্রযোজনায় প্রথম OVC ‘উপলব্ধি’ দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় ইচ্ছে করে অথবা না বুঝেই এমন অনেক কাজ করি বা কথা বলে ফেলি যেটা অন্য সম্প্রদায়ের মানুষের মনে আঘাত দিতে পারে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এইসব বিষয়গুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার প্রচেষ্টাতেই #BeHumaneFirst থেকে ধারাবাহিকতা ভাবে কিছু ওভিসি করার উদ্যোগ নেয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিকাশের মিডিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মিডিয়াতে সম্প্রীতির বিকাশে জনসচেতনতা মূলক প্রচারণার কাজ খুব কমই দেখা যায়। আমরা আমাদের সংগঠন থেকে তাই সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিবছরই এ ধরনের কিছু কাজ করব যেগুলো আমাদের সমাজে মানবিকতা ও অসাম্প্রদায়িকতার বিকাশে সহায়ক হবে। আশা করছি আমাদের প্রথম কাজটি সবার ভালো লাগবে এবং সবাই আমাদেরকে পাশে থেকে ভবিষ্যতের কাজগুলোর জন্য অনুপ্রেরণা দিবেন।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আসছে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্পে নির্মিত ওভিসি ‘উপলব্ধি’ নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক অপরাজিতা সংগীতা। ‘উপলব্ধি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ও নাফিস আহমেদ। এছাড়া আরও অভিনয় করেছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নির্ঝর চৌধুরী, মুনমুন রিফাত ও আনন্দ কুটুম।













