হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট এর আয়োজনে দেশজুড়ে সংঘটিত হওয়া বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ভার্চুয়াল সম্প্রীতি সমাবেশ এর প্রথম আয়োজন “সম্প্রীতির সমাবেশ – সিলেট জেলা” অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২২ অক্টোবর) Humane First Movement এর ফেইসবুক পেইজে সন্ধ্যা ৭ টায় থেকে রাত ১১ টা পর্যন্ত ৫টি পর্বে এই ভার্চুয়াল সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের বক্তব্যে বলেন, প্রত্যেকটি হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করতে হবে, এর বিচার প্রক্রিয়ার জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। একটি সুন্দর অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বিনির্মানে সকল ধর্মের মানুষদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

হিউম্যান ফার্স্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অজন্তা দেব রায়ের সভাপতিত্বে আলোচক হিসেবে যুক্ত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সুশাসনের জন্য নাগরিক সদস্য ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, আনন্দলোক সিলেট এর পরিচালক রানা সিনহা,সিলেট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলার সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট সিটি কর্পোরেশন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমেদ, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেট সমন্বয়ক আব্দুল করিম কিম, সিলেট আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হ্যারল্ড রশীদ, ভূমিসন্তান বাংলাদেশ সমন্বয়ক আশরাফুল কবীর, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদ সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, চারুবাক পরিচালক জ্যোতি ভট্টাচার্য্য, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সদস্য প্রতীক এন্দ, নাট্যকর্মী হুমায়ুন কবির জুয়েল, সংগঠক ও লেখক প্রণবকান্তি দেব, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন সদস্য সচিব ইসমাইল গনি হিমন, কবি সুমন বনিক, চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো, শ্রুতি সিলেট পরিচালক সুকান্ত গুপ্ত, সিলেট বিবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার, গীতবিতান বাংলাদেশ পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, পাঠশালা সিলেট পরিচালক নাজমা পারভিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট সাধারণ সম্পাদক কৃপেশ পাল, নাজিকুল ইসলাম রানা, আবৃত্তিজন রুপা চক্রবর্তী, হিউম্যান ফার্স্ট সদস্য সংঘানন্দ থেরো।

সাংস্কৃতিক আয়োজনে যুক্ত ছিলেন, সংগীতশিল্পী চিত্রা কর্মকার, সংগীত শিল্পী কুমকুম ভৌমিক, সংগীতশিল্পী অত্রি ভট্টাচার্য্য, সংগীত শিল্পীনাসরিন চৌধুরী ডায়না, সংগীত শিল্পী কল্লোল চক্রবর্তী, সংগীতশিল্পী আশরাফুল ইসলাম অনি, সংগীতশিল্পী ইকবাল সাঁই।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট সদস্য সুমন্ত গুপ্ত।














