নাসিরনগরের সেই ভয়াবহ সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে যে যাত্রা শুরু হয়েছিল দেখতে দেখতে তার আজ পাঁচ বছর হয়ে গেলো।
এই পাঁচ বছর আমাদের সকল কার্যক্রম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা বিরোধী আমাদের বিভিন্ন ক্যাম্পেইনে যারা বিভিন্নভাবে অংশগ্রহন করেছেন, সহযোগিতা করেছেন, ভালোবেসে পাশে থেকেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে কিছু করার চেষ্টার এই মুভমেন্ট আমার-আপনার, আমাদের সবার। তাই Humane First Movement এর পঞ্চম বর্ষপূর্তির শুভেচ্ছা আমাদের সবাইকে।
পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১১ই মার্চ শুক্রবার রাত ১০টায় Be Humane First পরিবারের সদস্যদের নিয়ে উদযাপন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত করার আয়োজন করা হয়েছে।
Love Care Support
#BeHumaneFirst













