স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট। মধ্য জুনে আঘাত হানা সেই দীর্ঘায়িত বন্যায় ৪১ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ মানুষের বহু কষ্টে তৈরি বসতঘরটি অবশিষ্ট ছিলনা বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে। এসব পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্র কিংবা আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছিল। বন্যা শেষ হলেও সর্বস্ব হারানো এসব মানুষ এর নিজ ভিটায় উঠা ছিল একেবারেই অনিশ্চিত।

বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন জায়গায় পূনর্বাসন উদ্যোগ গ্রহণ করা হলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই এখনো হয়নি। সেই প্রেক্ষাপটে আমরা উদ্যোগ নিয়েছি কিছু মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার। ঘরহারা মানুষগুলোর বর্তমান অবস্থা, চিত্র, তথ্য যাছাই বাছাই করে ঘর তৈরি করার কাজ শুরু হয়। ইতিমধ্যে গোয়াইনঘাটের লেংগুড়ায় হাফিজ মোহাম্মদ ইব্রাহিম এর বাড়ির কাজ সমাপ্ত হয়েছে।

সূদুর আমেরিকা থেকে এই প্রজেক্টটি পরিচালনা করছেন আমাদের শুভানুধ্যায়ী ও সদস্য গোলাম কিবরিয়া। প্রজেক্টে গোয়ানঘাটের আমাদের টিমের খসরু এবং মাহবুব এই দুজন মানবিক মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে তাদের নাম না বললেই নয়।

টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘরটি হস্তান্তর করা হবে দু চার দিনের মধ্যে। বাকী ঘরগুলোর কাজ শুরু হবে শীঘ্রই।