আজকের শিশু কিশোররা আগামী দিনের কান্ডারী তাই তাদের কোমল মনে আর মস্তিষ্কে যে-ই শিক্ষা দেয়া হবে সেটাই তারা চর্চা করবে। ভবিষ্যতের একটি মানবিক প্রজন্ম তৈরির জন্য আজকের শিশু-কিশোরদের নিয়ে কাজ করা খুব গুরুত্বপূর্ণ।
সেই লক্ষ্য নিয়েই Humane First Movement প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিশুদের মনন এবং উদার চিন্তার বিকাশের। সেই প্রচেষ্টার প্রথম ধাপ হিসেবে #BeHumaneFirst “তুলির আঁচড়ে ফুটে উঠুক মানবতা” ২০২১ শীর্ষক একটি চিত্রাঙ্কন প্রতিযোগীতার আহবান করা হয়। করোনা কালীন সময়ে ঘরবন্দী রয়েছিল আমাদের সন্তানেরা তাদেরকে একটু ভালো সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখার প্রচেষ্টাতেই আমাদের এই উদ্যোগ।
যেখানে বিভাগ ছিলো তিনটি, “আমার চোখে ভালো মানুষ”, ”আমার চোখে মানবিকতা” এবং ”আমার চোখে সম্প্রীতির বাংলাদেশ”। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই অনেক শিশু কিশোররা তাদের কোমল হাতের সরল মনের রঙিন ভাবনা ফুটিয়ে তুলেছিলে ক্যানভাসে। প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে,
আমার চোখে ভালো মানুষ (বয়স – ৬ বছর পর্যন্ত)
প্রথম- আহিল বিন পারভেজ, সিলেট। দ্বিতীয় – ফারিসা সাফওয়ানা, সিলেট। তৃতীয়- স্ফিয়াহ হক, আখালিয়া।

আমার চোখে মানবিকতা (বয়স ৭-১২ বছর)
প্রথম – আহমেদ ফাইয়াজ, সিলেট। দ্বিতীয় – ত্রিদিব বিপ্র মালাকার, সিলেট। তৃতীয়- শাহরিয়ার সানি, সিলেট।

আমার চোখে সম্প্রীতির বাংলাদেশ (বয়স ১৩-১৮ বছর)
প্রথম- সামিরা আজাদ অজন্তা, বগুড়া। দ্বিতীয়- উর্মী আকতার সাথী, সিলেট। তৃতীয়- আকাশ সরকার, সুনামগঞ্জ।

বিজয়ীদের কাছে পৌঁছে দেওয়া হয় Be Humane First এর সার্টিফিকেট, ক্রেস্ট এবং মুক্তিযুদ্ধভিত্তিক এবং শিশুতোষ বই। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের কাছেই পৌঁছে দেওয়া হয় সার্টিফিকেট।
Love Care Support #BeHumaneFirst













